বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় কয়েক বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, আহত-৩, থানায় মামলা

dakatiশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একই রাতে ৫ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তিন গৃহকর্তাকে পিটিয়ে আহত করে  ৪৮ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে তিন লাখ টাকা ও তিনটি মুঠোফোন সেট লুট করেছে। এ ঘটনায় থানায় ডাকাতি মামলা হয়েছে।
গৃহকর্তার পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের ফজলু মিয়ার বাড়িতে রোববার গভীর রাতে ২০/২৫ জনের একটি ডাকাত দল লোহার গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা গৃহকর্তা ও তাঁর ছেলে জালাল মিয়াকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতরা আলমারি ভেঙ্গে ২৮ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করেছে।
পরে ডাকাত দলটি পাশের গ্রাম হরিপুরের ক্ষেত্রমোহন শীলের ৪ ছেলে নেপাল চন্দ্র শীল, নন্দ দুলাল শীল, শিমুল চন্দ্র শীল ও গোপাল চন্দ্র শীলের বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতি করে। ডাকতের দায়ের কুপে নেপাল চন্দ্র শীল গুরুতর আহত হয়েছে। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা তাদের চারটি ঘর থেকে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও তিনটি মুঠোফোন সেট লুট করে নেয়।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জালাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা