,

কসবায় অটোরিক্সা মালিক চোরাকারবারির হাতে খুন, গ্রেপ্তার-২

lasশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রোবববার রাতে সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়ে খুন করেছে একটি চোরাকারবারি চক্র। এ ঘটনায় ভারতে পালিয়ে গেলে বিএসএফের হাতে গ্রেপ্তারকৃত ২জনকে বিজিবির কাছে হস্তান্তর।
নিহত মো. মামুনুর রশিদ (৩৮) কসবা পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি কসবা পৌর শহরের উত্তর সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে; মামুনুর রশিদের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিক্সা ভাড়ায় চালায় একই গ্রামের মামুন মিয়া। রোববার সন্ধায় ওই অটোরিক্সা দিয়ে মাদক পাচার করতে চেয়েছেন গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের কুদ্দুছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, খোরশেদ মিয়ার নেতৃত্বাধীন একটি চক্র। মামুন মিয়া তাতে অস্বীকৃতি জানালে কুইয়াপানিয়া গ্রামে তাকে মারধোর করে ওই চক্রটি। খবর পেয়ে অটোরিক্সার মালিক মামুনুর রশিদ মোটরসাইকেল দিয়ে কুইয়াপানিয়া এলাকায় গেলে চক্রটি মামুনুর রশিদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে মামুনুর রশিদের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে আহত মামুনুর রশিদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল রোববার নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রাতেই পুলিশ চক্রটিকে গ্রেপ্তার করতে এলাকায় অভিযান চালান। আসামীরা ভারতে পালিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই চক্রের এক সদস্য ফিরোজ মিয়াকে আটক করে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিএসএফ।
এদিকে পুলিশ গতকাল দুপুরে খোরশিদ মিয়ার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করেছে।
কসবা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু তাহের বলেন; মাদক পাচারকারী চক্রের সদস্যরা অটোরিক্সায় মাদক পাচার করতে রাজি না হওয়ায় চালককে পিটিয়েছে। মালিককে বিচারের নামে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, নিহতের ভাই রবিউল্লাহ বাদী হয়ে কুদ্দুছ মিয়াকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে গতকাল থানায় হত্যা মামলা দায়ের করেছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ