,

চা বাগানে সানি লিওন, ভিডিও ভাইরাল!

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিম বঙ্গের শিলিগুড়ির চা বাগানে নাচের ভিডিও পোস্ট করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানি লিওন। ‘ও লড়কি আঁখ মারে’ গানের সাথে তার পোস্ট করা নাচের ভিডিওটি মূহুর্তেই আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানি। ভিডিওটিতে শিলিগুড়ির একটি চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ‘ও লড়কি আঁখ মারে’ গানের সঙ্গে নেচেছেন তিনি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে মেরে স্বপ্নে’ সিনেমায় প্রথম ব্যবহৃত হয় গানটি। বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি এবং সিমরান বাগ্গা সিনামাটিতে অভিনয় করলেও তেমন প্রসংশিত কিংবা সমালোচিত হয়নি গানটি। এরপর ২০১৮ সালের শেষের দিকে মুক্তি পাওয়া ‘সিম্বা’ সিনেমায় আবারো ব্যবহৃত হয় গানটি।

পরিচালক রোহিত শেঠি ও প্রযোজক কারান জোহারের ‘সিম্বা’-র মুক্তির পরপরই সিনেমাটি সাড়া ফেলে বক্স অফিসে। এতে অবিনয় করেছেন বিখ্যাত বলিউড অভিনেতা রণবীর সিংহ এবং সাইফ কন্যা সারা আলি খান। সিনেমার সঙ্গে আলোচনায় আসে ‘ও লড়কি আঁখ মারে’ গানটিও। সেই থেকেই গানটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এই গানের সঙ্গে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন অসংখ্য মানুষ। সে তালিকা থেকে বাদ যাননি বলিউডের সেলেব্রেটিরাও। এবার সে তালিকায় যোগ হল সানি লিওনের নাম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর