,

সৌদি আরব বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন করতে চায়

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসভিত্তিক কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ কে ঘেমলাছ বলেছেন, প্রাথমিকভাবে আমরা তেল শোধনাগার স্থাপনে আগ্রহী। বাংলাদেশে ১৫ মিলিয়ন মেট্রিকটন ক্ষমতার তেল শোধনাগার করা গেলে লাভজনক হবে। আর এভাবেই দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

সোমবার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বলেন, বাংলাদেশে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।

সৌদি আরবের বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। তাদের বাজার নিয়ে গবেষণার আহ্বান জানান এবং বিপিসিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার নির্দেশ দেন।

এ সময় অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, এরামকো ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট মোহামেদ মুঘিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর