,

এত বড় তারকারাও টাকা মেরে খায়!

news-image

বিনোদন ডেস্ক : সিনেমা দুনিয়ায় সবচেয়ে বড় বাজার বলিউডে। ভারতের রাষ্ট্রীয় আয়ের সবচেয়ে বড় খাতও বলিউডের সিনেমা। এখানে প্রথম সারির তারকাদের অর্থ, নাম ও খ্যাতির কোনো কমতি থাকে না। বলিউডের তারকাদের বেলাতে তাই প্রতারণার অভিযোগ শোনাই যায় না বলা চলে।

কিন্তু সেই ইমেজে যেন চুনকালি মেখে দিলেন ‘দাবাং গার্ল’খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। একে তো কিংবদন্তি অভিনেতা ও ভারত সরকারের মন্ত্রী শত্রুঘ্ন সিনহার মেয়ে। তার উপর নিজেও প্রতিষ্ঠিত একজন নায়িকা।

উপহার কাজ করেছেন সালমান খান, অক্ষয় কুমার, শহীদ কাপুরদের মতো সুপারস্টারদের বিপরীতে। সেই নায়িকা নাকি এক ব্যক্তির ৩৫ লাখ টাকা মেরে দিয়েছেন! এমন অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি তাকে আইনি নোটিশ দেয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত এক বছর আগে। জি নিউজ জানায়, মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠান করেননি সোনাক্ষী। গত বছর শেষের দিকে এক ব্যক্তি পুলিশে এই অভিযোগ করেন। একটি অ্যাওয়ার্ড শো-এ পারফর্ম করার জন্য সোনাক্ষীকে চুক্তি অনুযায়ী ২৮ লাখ টাকা দিয়েছিলেন তিনি। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার জন্য আরও৯ লাখ টাকা নিয়েছিলেন নায়িকা।

সব টাকা অগ্রিম মিটিয়ে দিলেও নায়িকা পারফর্ম করেননি বলে অভিযোগ। নিজের সোশ্যাল মিডিয়ায় ওই শো প্রচার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন নায়িকা। সে প্রতিশ্রুতিও তিনি পালন করেননি।

ওই অনুষ্ঠানে সোনাক্ষী পারফর্ম করবেন না জেনে উপস্থিত দর্শক ভাঙচুর চালিয়েছিল। এতে আরও কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে আয়োজকের। তবে তিনি শুধুমাত্র ৩৭ লাখ টাকাই সোনাক্ষীর কাছে ফেরত চেয়ে থানায় অভিযোগ করেছিলেন।

সেই অভিযোগের প্রেক্ষিতে মোরাদাবাদ পুলিশের তরফে সোনাক্ষীর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তার কোনো জবাব দেননি সোনাক্ষী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর