মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা এবার ভোটের ময়দানে?

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের সঙ্গে রাজনীতির যোগ নতুন নয়। বহু তাবড় অভিনেতা ভোটের ময়দানে নেমেছেন। এবার কি সেই তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন কারিনা কাপুর খান? অন্তত মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্দরে কান পাতলে সেই কথাই শোনা যাচ্ছে। কংগ্রেস চাইছে এবার রাজনীতিতে আসুন কারিনা। তাদের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করুন।

কারিনাকে লোকসভা নির্বাচনের প্রার্থী করার দাবিতে মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা গুড্ডু চৌহান এবং আনিস খান দলের কাছে প্রস্তাব রেখেছেন। তাদের প্রস্তাব, কারিনাকে ভোপাল থেকে দাঁড়ানোর সুযোগ দিক দল।

কাারিনাকে বেছে নিতে চাইছেন কেন তাঁরা?
কংগ্রেসের ওই দুই নেতার দাবি, কারিনাকে নিয়ে একটা ক্রেজ রয়েছে রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে। প্রচুর অনুরাগীও রয়েছে তার। ফলে এই ‘টোটকা’টা ইভিএমে কাজে লাগতে পারে।

শুধু তাই নয়, কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির পুত্রবধূ কারিনা। পতৌদির জন্ম এই ভোপালেই। তার ঠাকুরদা ছিলেন ভোপালের নবাব। তাই পতৌদি পরিবারের প্রতি ভোপালের মানুষের আলাদা শ্রদ্ধা রয়েছে। আনিস ও গুড্ডু তাই নিশ্চিতভাবে মনে করেন, কারিনা যদি ভোটে দাঁড়ান এই সব কারণগুলোই মিলিতভাবে তাকে জেতাতে সাহায্য করবে।

দুই নেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কমল নাথের কাছেও এ ব্যাপারে দরবার করবেন তারা।

কাপুর পরিবারের কেউ রাজনীতিতে আসেননি ঠিকই, কিন্তু পতৌদি পরিবারের সঙ্গে রাজনীতির ভালই যোগ ছিল। মনসুর আলি খান নিজেই ১৯৯১ সালে এই ভোপাল থেকেই লোকসভা নির্বাচনে লড়েছিলেন কংগ্রেসের টিকিটে। কিন্তু বিজেপির সুশীলচন্দ্র বর্মার কাছে এক লাখ ভোটের ব্যবধানে হেরে যান।

কারিনাকে প্রার্থী করানোর জন্য কংগ্রেসের মাতামাতি দেখে বিজেপি কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। ভোপালের বিজেপি সাংসদ অলোক সঞ্জর বলেন, “কংগ্রেসে কোনও নেতা নেই, তাই অভিনেতা দিয়ে নির্বাচনে লড়াই করতে চাইছে।”

তার আরও কটাক্ষ, রাজ্যে কংগ্রেসের কী হাল! স্থানীয় কোনও নেতা না পেয়ে দলকে এবার মুম্বাই থেকে প্রার্থী আমদানি করতে হচ্ছে। তবে আগামী নির্বাচনে বিজেপিই যে ভোপাল দখলে রাখবে সে কথাও জোর দিয়ে বলেন অলোক।

কারিনাকে প্রার্থী করানোর দাবি ওঠার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে গেছে, তা হলে কি সত্যিই এবার রাজনীতিতে নামতে চলেছেন বলি নায়িকা? যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারিনার। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক