,

২০ ফেব্রুয়ারি কন্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলার প্রতিবেদন

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়েকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন নতুন তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, গত ৪ জুন সন্ধ্যায় তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলাটি করেন গীতিকার ও কন্ঠশিল্পী শফিক তুহিন। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার পরদিন রাতে সিআইডির একটি দল আসিফকে এফডিসির কাছের অফিস থেকে গ্রেফতার করে।

৬ জুন কন্ঠশিল্পী আসিফকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে, আসিফের পক্ষে জামিন আবেদন করা হয়। উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। ৫ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালতে আসিফের জামিন মঞ্জুর করলে সেদিনই তিনি মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর