মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর জনালেন, বিয়ের পর দীপিকার বাড়িতেই থাকছেন

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পর সাধারণত মেয়েরাই তার স্বামীর বাড়িতে গিয়ে ওঠেন। মাঝে মধ্যে দেখা যায় স্বামীকে স্ত্রীর বাড়িতে গিয়ে ঘর-জামাই হয়ে থাকতে। দীপিকা, রণবীরের ক্ষেত্রেও খানিকটা তেমনই হল। তবে ঘর-জামাই না হলেও বিয়ের পর রণবীর নিজের বাড়ি ছেড়ে দীপিকার মুম্বাইয়ের ফ্ল্যাটে গিয়ে থাকা শুরু করেছেন।

সম্প্রতি বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে দীপিকার বাড়িতে গিয়ে থাকা নিয়ে মুখ খুলেছেন রণবীর। তিনি বলেন, ” ছোট থেকে বিভিন্ন বিয়ে দেখেছি। তবে আমার মনে হয় বিয়েটা একটা একসঙ্গে থাকা ও চলার প্রতিশ্রুতি, এটা কোন অপশন নয়। তাই এক্ষেত্রে তুমি যেমটা চাও তেমনটাই করতে পারো। আর আমার কাছে বড় বিষয় হল বিয়ের পর ওর বাড়িতে গিয়ে থাকা। কারণ দীপিকা তার নিজের ফ্ল্যাটেই বেশি স্বচ্ছন্দ। আর আমি ওকে ওখান থেকে সরিয়ে আনতে চাই না। ও যেমনটা থাকতে চায় আমি সবসময় ওকে সেরা জিনিসটাই দিতে চাই।”

প্রসঙ্গত, রণবীর-দীপিকার বিয়ের কিছুদিন আগে জানা যায়। দীপিকা তার ফ্ল্যাটটি কিনেছেন ও সেটা যত্ন করে সাজিয়েছেন বেশিদিন হয়নি। তাই রণবীর চাননা দীপিকা যেটা নিজের মনের মতো করে সাজিয়েছে, সেটা ছেড়ে সে চলে আসুক। সেকারণেই তিনি এমনটা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। পাশাপাশি রণবীর-দীপিকা শাহরুখ-গৌরীর মন্নতের মতো একটি বাংলো কিনতে চান বলেও জানা যায়। তারা আপাতত তেমনই একটি বাড়ির খোঁজে রয়েছেন। যাতে ভবিয্যৎতে তারা সেখানে গিয়েই থাকতে পারেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক