মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারিক–নিমার ছেলে দুই ধর্ম মতে বিয়ে করলেন

news-image

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের একমাত্র ছেলে আরিক আনাম খান (দীপ্র)।

তাদের একমাত্র ছেলে দীপ্রর সঙ্গে এগনেস র‍্যাচেল প্যারিসের (প্রিয়াংকা) বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিষ্টান ধর্ম মতে।

বৃহস্পতিবার সকালে তাদের আক্‌দ হয়েছে বনানীর এক রেস্তোরাঁয়। আর রমনা চার্চে খ্রিষ্টান মতে বিয়ে হয়েছে শনিবার। এরপর সেদিন সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠান ছোট পর্দা, বড় পর্দা, মঞ্চ আর সংগীত জগতের তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়। এর আগে গত বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে হয়েছে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান।

আরিক আনাম খান লন্ডন ফিল্ম স্কুল থেকে ডিরেকশনের ওপর স্নাতকোত্তর করেছেন। তিনি নিজেও মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করছেন।

আর তার স্ত্রী এগনেস র‍্যাচেল প্যারিস নৃত্যশিল্পী। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক। নাচের ওপর পড়াশোনা করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি স্নাতকোত্তর ও এমফিল করেছেন। সামনে সেখানেই পিএইচডি করবেন।

এগনেস র‍্যাচেল প্যারিসের সঙ্গে আরিক আনাম খানের পরিচয় ২০১৫ সালের মার্চ মাসে। ২০১৮ সালে দুই পরিবার মিলে তাদের আংটি পরিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক