মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিশমা কাপুর অভিনয়ে ফিরছেন

news-image

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বলিউড মাতিয়েছেন অভিনেত্রী কারিশমা কাপুর। উপহার দিয়েছেন অংশ ব্যবসা সফল সিনেমা। তবে বিয়ে পর তার অভিনয় ক্যারিয়ারে ভাটা পড়ে। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

যদিও ২০১৬ সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে কারিশমার। বর্তমানে সন্তান নিয়েই তার সময় কাটছে। এদিকে বিচ্ছেদের পর শোনা গিয়েছিল আবারও অভিনয় মনোযোগী হবেন ‘রাজা বাবু’খ্যাত এই অভিনেত্রী। তবে এতদিন তিনি আড়ালেই ছিলেন

সম্প্রতি জানা যায়, সিনেমা নয়, ওয়েব সিরিজের মাধ্যমে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন কারিশমা। খুব শিগগিরই ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী একতা কাপুরের সঙ্গে শুটিংও নাকি শুরু করতে যাচ্ছেন। নারী নির্ভর গল্পে ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে।

এদিকে কিছুদিন আগে কারিশমার দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানান, সন্তান নিয়ে বেশ ভালো আছেন তিনি। তাই এখন বিয়ে নিয়ে কারিশমা চিন্তিত নন।

বলিউডে ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘জুবেইদা’র মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন কারিশমা। তাকে সবশেষ ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’র মাধ্যমে রূপালি পর্দায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক