,

‘কলঙ্ক’ ফাঁস হলো আলিয়ার

news-image

বিনোদন ডেস্ক : নামি পরিচালক ও প্রযোজক মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। নিজ যোগ্যতায় তিনি বলিউডে জায়গা করে নিয়েছেন। বর্তমানে এই নায়িকার সঙ্গে রণবীর কাপুরের প্রেম নিয়ে তুমুল আলোচনা চলছে। চলতি বছরেই তাদের বাগদান হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে বর্তমানে খ্যাতিমান পরিচালক করণ জোহর প্রযোজিত ছবিতে কাজ করছেন আলিয়া। নাম ‘কলঙ্ক’। এই ছবির আলিয়ার লুক ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, একটি নাচের দৃশ্যের জন্য তৈরি হচ্ছেন আলিয়া। তার পরনে ঘাগরা-চোলি। ক্যামেরা অন হওয়ার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। সে সময়ই গোপনে ভিডিওটি করা হয়।

আলিয়া ছাড়া মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিং, আদিত্য রায় কাপুরসহ অনেকে রয়েছেন ছবিতে।
এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, ‘আলিয়া এই ছবিতে কী করেছে এখনই সেটা বলব না। কিন্তু আলাদা কিছু করেছে, এটা বলব। আলিয়াকে দেখে মনে হচ্ছিল আমার মেয়ে পারফর্ম করছে। ওকে আমি মেয়ের মতোই দেখি। ইমোশনাল হয়ে একটা সময় কেঁদেও ফেলেছিলাম।’

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অভিষেক বর্মন পরিচালিত একটি পিরিয়ড ড্রামা এটি। চলতি বছরের ১৯ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে পরিচয় রণবীর-আলিয়ার। ডিসেম্বর নাগাদ মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর