,

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘৭৫ পরবর্তী সরকার দেশে দুর্নীতির গোড়াপত্তন করেছে। সমাজকে এ ব্যাধিমুক্ত করতে হবে। ’

তিনি আরও বলেন, কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে; করা হয়েছে আবাসনের ব্যবস্থা। তাই কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

জঙ্গিবাদ সৃষ্টিতে বিএনপি-জামায়াত সরকারের প্রচ্ছন্ন সহায়তা ছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।এ সময় মাদকের ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যাপকভাবে মাদকবিরোধী অভিযান চালানোর ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা সংস্থা ভালো কাজ করছে।

এর আগে রোববার সকালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। এ সময় আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা স্বাগত জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর