মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়ক বাপ্পী ক্ষমা চাইলেন

news-image

বিনোদন প্রতিবেদক : দেশে সিনেমা নির্মাণ কমে এসেছে প্রায় শূণ্যের কোঠায়। প্রযোজকরা এখন ভয়ে ইনভেস্ট করছেনা। এফডিসিতে নাকি সিনেমা বানানোর পরিবেশ নেই, সেখানে এখন একে অপরে পিছনে লেগে থাকে এমন মন্তব্য তাদের। অথচ ২০১৭ সালে রোজার ঈদ ‘নবাব’ ও ‘বস ২’ সিনেমা মুক্তির আগে চলচ্চিত্র পরিবার থেকে আন্দোলন শুরু হয় । সেই আন্দোলনে আমিও যোগ দিয়েছিলাম।

বলা হয়েছিল, যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধ হলে, আমাদের দেশের শিল্পীদের কাজ বৃদ্ধি পাবে, ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র, সমৃদ্ধ হবে বাংলাদেশের চলচ্চিত্র। সিনেমার অবস্থা কী উন্নত হয়েছে? সিনেমা নির্মাণ কী বেড়েছে? কথা গুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়ক বাপ্পী চৌধুরী।

বাংলাদেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই বড় পর্দায় অভিষেক হয় নায়ক বাপ্পীর। প্রযোজনা প্রতিষ্ঠানটির ভালোবাসার রঙ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নানা কারণে জাজ থেকে দূরে সরে আসেন বাপ্পী।

শুক্রবার রাতে বাপ্পী তার ফেসবুকে একটি স্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘দেশে সিনেমা নির্মাণ কমে এসেছে প্রায় শূণ্যের কোঠায়। প্রযোজকরা এখন ভয়ে ইনভেস্ট করছেনা। এফডিসিতে নাকি সিনেমা বানানোর পরিবেশ নেই, সেখানে এখন একে অপরে পিছনে লেগে থাকে এমন মন্তব্য তাদের। অথচ ২০১৭ সালে রোজার ঈদ নবাব ও বস ২ সিনেমা মুক্তির আগে চলচ্চিত্র পরিবার থেকে আন্দোলন শুরু হয় । সেই আন্দোলনে আমিও যোগ দিয়েছিলাম । বলা হয়েছিল, যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধ হলে, আমাদের দেশের শিল্পীদের কাজ বৃদ্ধি পাবে, ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র, সমৃদ্ধ হবে বাংলাদেশের চলচ্চিত্র। দেশের সিনেমার উন্নয়ন হবে এ কথা ভেবে যোগ দিয়েছিলাম আন্দোলনে, বিপক্ষে দাঁড়িয়েছিলাম যৌথ প্রযোজনার বিরুদ্ধে। এই জন্য যে প্রতিষ্ঠানের হাত ধরে আমি আজ বাপ্পি চৌধুরী যে মানুষটির জন্য আমি আজ নায়ক সেই আজিজ ভাইয়ের সাথে ঝগড়াও করেছি। যে মানুষটা আমার চলচিত্রের সবচেয়ে কাছের ছিল তার থেকে দূরে সরে এলাম। কিন্তু এটা করে কী পেলাম? সিনেমার অবস্থা কী উন্নত হয়েছে? সিনেমা নির্মাণ কী বেড়েছে? নতুন বছর শুরু হলো আমদানি করা বিদেশি ছবি মুক্তি দিয়ে। যৌথ প্রযোজনায় নির্মিত ছবি হলেও তো আমাদের দেশের অনেক কলাকুশলী ও নায়ক নায়িকা কাজের সুযোগ পেতো। কিন্তু এখন তো আমদানি করে নিয়মিত ছবি মুক্তি দেয়া হচ্ছে। যে ছবিগুলোতে আমাদের কেউ কাজের সুযোগ পাচ্ছে না। হিতে তো বিপরীতই হলো। অথচ দেশের সিনেমার উন্নয়ন হোক এটা আজিজ ভাই সবসময় চেয়েছেন।সিনেমা ডিজিটালাইজেশনের পথ বদলে দিয়েছেন। সরি আজিজ ভাই আপনাকে ভুল বুঝার জন্য। again I m sorry..’

উল্লেখ্য, বাপ্পী বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিতএ সিনেমায় বাপ্পীর সাথে অভিনয় অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক