,

সোনাক্ষী বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!

news-image

বিনোদনন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন এক ব্যক্তি। এজন্য বলিউড অভিনেত্রীকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রী নিজে কোনো জবাব দেননি এখনও।

জি নিউজের খবর, একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ওই ব্যক্তির কাছ থেকে ২৮ লাখ টাকা নিয়েছিলেন সোনাক্ষী। পাশাপাশি অন্যান্য খরচে জন্য দিয়েছিলেন আরও ৯ লক্ষ টাকা। এই ৩৭ লক্ষ টাকা অভিনেত্রী অগ্রিম দেওয়া হলেও তিনি চুক্তি অনুযায়ী ওই অনুষ্ঠানে পারফর্ম করেননি। এমনকি সোনাক্ষী ওই শোয়ের প্রচার নিজের সোশ্যাল মিডিয়ায় করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু, প্রতিশ্রুতি মতো সেটাও নাকি তিনি করেননি।

এদিকে, সোনাক্ষী সেই অনুষ্ঠানে পারফর্ম না করায় সেখানে দর্শকরা ভাঙচুর করে বলেও অভিযোগ উদ্যোক্তাদের। ওই ব্যক্তি ‘দাবাং গার্ল’-এর বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে অভিনেত্রীর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও খবর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর