মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর-সারা এক গানেই ৩০ কোটির মালিক হলেন

news-image

বিনোদন ডেস্ক : রণবীর সিং ও সারা আলি খান অভিনীত ‘সিম্বা’র রেকর্ড ভাঙা নিয়ে চলছে নানা আলোচনা, নানা লেখাজোখা। কেউ বাম, কেউ ডান, কেউ মধ্য—সব দিক থেকেই বিশ্লেষণ হচ্ছে এই ছবির নানা রেকর্ড।

তবে এসবের ফাঁকেই আরেকটি রেকর্ড হয়ে গেল, আর সেটাও এই ছবির গান ‘আঁখ মারে’র। ইউটিউব চ্যানেলে রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’র ‘আঁখ মারে’ গানটির ভিউয়ার্স দ্রুততম ৩০০ মিলিয়ন ছুঁয়েছে।

গান তো শোনার, তবে এর সঙ্গে তারকাদের পা মেলানো কে না দেখতে চান। আর তাই এখন মিউজিক ভিডিওর জয়জয়কার। গান তাই একই সঙ্গে শ্রোতা ও দর্শকের। গত ৫ ডিসেম্বর ইউটিউবে প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ মুক্তি দিয়েছিল ‘আঁখ মারে’ গানের ভিডিও। এ পর্যন্ত এ গানটি দেখেছেন ৩০ কোটি ৩১ লাখ ৪২ হাজারের বেশি।

ইউটিউবে প্রকাশের মাত্র ৪১ দিনে ৩০০ মিলিয়নবার দেখা হয়েছে গানটি। প্রেক্ষাগৃহে ‘সিম্বা’ মুক্তির আগেই শ্রোতার প্লে-লিস্টে নতুন ভার্সনের ‘আঁখ মারে’ শীর্ষে ছিল।

১৯৯৬ সালে আরশাদ ওয়ারসি ও সিমরন বাগ্গার সিনেমা ‘তেরে মেরে স্বপ্ন’-তে ব্যবহৃত হয়েছিল ‘আঁখ মারে’ গানটি। ‘সিম্বা’য় এ গানের রিমেক করা হয়েছে। আর এই রিমেক ভার্সনটিই ঝড় তুলেছে দর্শক-শ্রোতার হৃদয়ে।

নতুন ভার্সনে নেচে ঝড় তুলেছেন রণবীর-সারা। এ ছাড়া অতিথিরূপে হাজির হন করণ জোহর, তুষার কাপুর, কুনাল খেমু, শ্রেয়াস তলপাড়ে। মজার ব্যাপার হলো, আরশাদ ওয়ারসিও ছিলেন এই নাচে।

গানটির অরিজিনাল ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। সুর করেছিলেন বিজু শাহ। আর নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন বলিউডি গানের জগতে হালের সুপারস্টার নেহা কক্কর ও মিকা সিং, পুনঃসৃজন করেছেন তানিশক বাগচি। গানে নতুন লিরিক যোগ করেছেন সাব্বির আহমেদ। ইউটিউবে অরিজিনাল ভার্সনটি দেখেছেন ১৬ মিলিয়ন দর্শক আর নতুন ভার্সনটি ৩০১ মিলিয়ন ছাড়িয়েছে।

কণ্ঠশিল্পী নেহা কক্কর ও তাঁর নাচের কোরিওগ্রাফার মেলভিন লুইস ‘আঁখ মারে’ গানের তালে নেচে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার দিয়েছিলেন। সেই ভিডিওটিও অন্তর্জালে ভাইরাল হয়। সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক