মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ আবারও সিঙ্গাপুর যাচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উন্নত চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার (২০ জানুয়ারি) তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি দলের প্রেসিডিয়াম সদস্য আজম খান গণমাধ্যমে জানিয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন। ৫ জানুয়ারি থেকে এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন। তিনি সেখান থেকে এসে এমপি হিসেবে শপথ নেন।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা। তিনি রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সময়ও তিনি অসুস্থ ছিলেন।

এর আগে তিনি ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। ১৫ দিন পর তিনি ২৬ ডিসেম্বরে দেশে ফিরেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক