মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং করতে গিয়ে আহত হিরো আলম

news-image

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই সময়ের আলোচিত অভিনেতা হিরো আলম। রাজধানীর বনশ্রীতে শুটিং করতে এ দুর্ঘটনা ঘটে। মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত তার বাম হাতে রড ঢুকে যায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আমিরুল মোমেনীন মানিকের কথা, সুর ও কণ্ঠের গান নিয়ে ‘সাহসী হিরো আলম’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হচ্ছে। খুব শিগগিরই গানটি চেঞ্জ টিভি, মানিক মিউজিক ও হিরো আলম অফিসিয়ালস্ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

ইউটিউবে ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেতে শুরু করেন বগুড়ার স্যাটেলাইট সংযোগ ব্যবসায়ী হিরো আলম। গত বছর ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক