মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ হারিয়ে যাবে শেখ হাসিনার তারুণ্যের কাছে অনেক : খালিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ বছর বয়সেও তরুণ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ বছর বয়সে যে তারুণ্য, অনেক তরুণ তার তারুণ্যের কাছে হারিয়ে যাবে।’

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর ‘দেশে-বিদেশে’ আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে খালিদ এসব কথা বলেন। আলোচনা সভা শেষে নৌ পরিবহনমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন।

খালিদ বলেন, ‘প্রধানমন্ত্রী একজন সাংস্কৃতিক কর্মী, তিনি ছবি তোলেন, ছবি আঁকেন, ছবি দেখেন। যারা শিল্পী তারা তারুণ্যের জন্য ছবি আঁকেন। ৭২ বছর বয়সেও তরুণ, তার তারুণ্যের কাছে অনেক তরুণ হারিয়ে যাবে। কাজেরই আমরা খুব সৌভাগ্যভান জাতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করতে পারি এরকম একজন তারুণ্য নির্ভর, সাংস্কৃতিকমনা প্রধানমন্ত্রী আমাদের সাথে আছে। যিনি প্রত্যেকটি বিষয়ে সঙ্গে সম্পৃক্ত আছে; এমন কোনো বিষয় নেই যে, প্রধানমন্ত্রী যুক্ত নন।’

প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য দেশটাকে তৈরি করতে চান জানিয়ে মন্ত্রী বলেন, ‘তরুণদের জন্য, আগামী প্রজন্মের জন্যই এই পৃথিবীটাকে, এই দেশটাকে তৈরি করছি। আগামী প্রজন্মের দেশ গড়ে দরকার একটা সাংস্কৃতিক বিপ্লব।’

মাদক সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টারেন্স বলেও জানান তিনি। এসময় আলোচিত্র মাদক-সন্ত্রাস বা জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনের ভূমিকা কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রদর্শনী থেকে সেই উৎসাহ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক পরিচালক অধ্যাপক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং দুই আলোকচিত্রশিল্পী সাংবাদিক আহমেদ পিপুল এবং পর্যটক তানভীর অপু। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক