,

আটকে গেছে আলিয়ার মায়ের ছবি!

news-image

বিনোদন ডেস্ক : আটকে গেছে বলিউড তারকা আলিয়া ভাটের মা সোনি রাজদানের ছবি ‘নো ফাদারস ইন কাশ্মীর’। ভারতের চলচ্চিত্রের ছাড়পত্র দাতা প্রতিষ্ঠান সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) ছবিটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘এটি সহানুভূতি ও সমবেদনার ছবি।’ ছবিটিতে সোনি রাজদান অভিনয় করেছেন। ছবির কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন অশ্বিন কুমার।

যদিও সিবিএফসি জানিয়েছে, ছবি ব্যান করার যে খবর ছড়িয়েছে, সেটি সঠিক নয়। এ রকম খবর ছড়ানো দুঃখজনক। যাঁরা এ খবর ছড়িয়েছেন, এর দায় তাঁদের। ‘নো ফাদারস ইন কাশ্মীর’ ছবিটি সিবিএফসিতে পড়ে আছে প্রায় ছয় মাস। ছবিটিকে ‘এ’ সনদ দেওয়া হলেও এর নির্মাতারা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘এ নয়, ছবিটি ইউ/এ সনদ পাওয়ার যোগ্য।’

অভিনয়শিল্পী শ্বেতা ভাস্কর যখন ছবিটির পরিচালক অশ্বিন কুমারের পাশে এসে দাঁড়ালেন, তখনই আলিয়া প্রতিক্রিয়া জানান। তিনি বলছেন, ছবিটিকে ব্যান করা হয়েছে। এক টুইটে তিনি লিখেছেন, ‘টিনেজ প্রেমের ছবি “নো ফাদারস ইন কাশ্মীর”। এই ছবির জন্য পুরো দল অমানবিক পরিশ্রম করেছে। আশা করি সিবিএফসি ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এটি কেবলই সহানুভূতি আর সমবেদনার ছবি। ভালোবাসার জন্য একটু সুযোগ দেওয়া হোক।’

এক প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএফসি ‘নো ফাদারস ইন কাশ্মীর’ ছবিকে ‘এ’ সনদ দেওয়া হয়েছে, যা একেবারেই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। নির্মাতারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকে চিঠি দিয়েছে।

মুম্বাইয়ের সিবিএফসি কর্মকর্তা তুষার কুমার বলেছেন, ‘আমরা হতাশ। বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। ছবিটি ব্যান করা হয়নি। যাঁরা এসব গুজব ছড়াচ্ছেন, সেসবের দায়িত্ব তাঁদের। আমরা ছবিটিকে ছাড়পত্র দিয়েছি।’ ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর