মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা অপু বিশ্বাস মনোনয়ন ফরম কিনলেন

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা অপু বিশ্বাস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন। বিষয়টি অপু বিশ্বাস নিজেই এই প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, ‘গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) মনোনয়নপত্র ক্রয় করেছি।’

একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের হয়ে প্রচারণায় নামেন অপু বিশ্বাস। এক ভিডিওবার্তার মাধ্যমে আওয়ামী লীগের হয়ে নৌকায় ভোট চান নায়িকা তিনি। এর আগে তিনি সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় করার কথাও চিন্তা করেন বলে জানা যায়। পরে সে সিদ্ধান্ত থেকে সরে সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম কেনেন।

অপু বিশ্বাস বলেন, আমার আত্মবিশ্বাস আছে। নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাথে থাকতে পারাকে আমি বিশাল সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম ক্রয় করেছি, এখন বাকিটা ওপর আলার ইচ্ছা।

নির্বাচনের পূর্বে অপু বিশ্বাস এক ভিডিও বার্তায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দেবো।’

অবন্তী বিশ্বাস অপু। বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা। অবশ্য এ নামে খুব অল্প মানুষই চিনে তাকে, সবাই চিনে অপু বিশ্বাস নামে। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হলেও পরিচিতি পান শাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করে। দর্শক এতটাই পছন্দ করেছিল এই জুটিতে যে – অপু বিশ্বাসের বেশিরভাগ ছবির নায়কই শাকিব খান। অবশ্য পরবর্তীতে শাকিব খানকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার মুখেও পড়েন তিনি। শাকিবকে বিয়ে করে ধর্মান্তরিত হন। নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক