,

নিজের বাবার বিরুদ্ধে প্রতারণার মামলা রিয়ানার

news-image

বিনোদন ডেস্ক : নিজের বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন গায়িকা রিয়ানা। একই অভিযোগ করেছেন তার ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধেও। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রিয়ানা নামে সারা বিশ্বব্যাপী সুপরিচিত এই গায়িকার আসল নাম রবিন রিয়ানা ফেন্টি। রিয়ানা জনপ্রিয় ‘ফেন্টি’ ব্র্যান্ডে একটি কসমেটিক ব্র্যান্ড চালু করেন। পাশাপাশি তার একটি অন্তর্বাস পণ্য লাইন আছে।

রিয়ানার অভিযোগ, তার বাবা রোনাল্ড ফেন্টি ও ব্যবসায়িক অংশীদার মোসেস পারকিন তার ব্র্যান্ডের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করেছেন।

মামলা প্রসঙ্গে রিয়ানার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘যদিও ফেন্টি রিয়ানার বাবা, তবুও তার কখনই রিয়ানার নাম, ব্যক্তিগত সম্পত্তি ও জনপ্রিয়তা ব্যবহার করার ক্ষমতা ছিল না। একইভাবে পারকিনকেও রিয়ানার নাম ব্যবহার করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি।’

মামলায় বলা হয়েছে, রিয়ানাকে না জানিয়েই ২০১৭ সালে ফেন্টি ও পারকিন ‘ফেন্টি এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রোডাকশন ও ট্যালেন্ট কোম্পানি চালু করেন। ৩০ বছর বয়সী এই গায়িকার তরফ থেকে ফেন্টি ও পারকিনকে বারবার তার নামকে ব্যবহার করা বন্ধ করতে বলা হয়েছিল। সর্বশেষ একটি রিসোর্ট হোটেলের মাধ্যমে রিয়ানার ‘ফেন্টি’ নামটি ব্যবহারে ব্যর্থ প্রচেষ্টা করেছেন।

মামলায় আরও বলা হয়, রিহানার নামে ১৫ মিলিয়ন ডলারে ল্যাটিন আমেরিয়ায় ১৫টি শো বুক করেছেন তার বাবা ও পারকিন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেপেলস সেন্টার ও টি মোবাইল এরেনা সেটে ১৫ মিনিটের দুটি শো ৪ লাখ ডলারে বুক করেন তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর