মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠনের পর থেকেই সবসময় মন্ত্রণালয়গুলো সরেজমিনে দেখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগ সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন

সকাল ১০টায় দলের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতি বিজড়িত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রথমে যান শেখ হাসিনা। আজ পর্যায়েক্রমে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আওয়ামী সরকার।’

এ সময় দক্ষ-সেবামুখী ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকার গঠনের পর থেকেই সবসময় মন্ত্রণালয়গুলো সরেজমিনে দেখার চেষ্টা করছি।’

এ সময় সুশাসন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া কোনো পর্যায়ে যেন দুর্নীতি না হয় সেটি দেখতে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এ সময় আগামী ৫ বছরে প্রবৃদ্ধি ১০ ভাগে উন্নীত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক