,

ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে ১৩০০ রোহিঙ্গা

news-image

চলতি বছরের শুরুতে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে কমপক্ষে ১৩শ রোহিঙ্গা। বুধবার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ভেতর পাঠানো হচ্ছে। মিয়ানমারে ফিরে যাওয়ার আতঙ্কেই রোহিঙ্গারা ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসছে।

গত কয়েক মাসে বহু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে রয়েছে দিল্লি। মিয়ানমারে সংখ্যালঘু এই জনগোষ্ঠীর নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে ভারত।২০১৮ সালে ২৩০ রোহিঙ্গাকে আটক করে ভারত। দক্ষিণ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টারি সেন্টারের (এসএএইচআরডিসি) রাভি নেইর আল জাজিরাকে বলেন, বিগত কয়েক বছরে ভারতে রোহিঙ্গাদের জীবন কঠিন করে তুলেছে ভারত সরকার।

তিনি আরও বলেন, স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিত রোহিঙ্গাদের খোঁজখবর নিয়ে থাকে। রোহিঙ্গাদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের নিজেদের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে দেখা গেছে জম্মু থেকে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে দুই শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর