মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটকে গেল ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’

news-image

বিনোদন প্রতিবেদক : গত ৯ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’। এমন তথ্য জানিয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তবে শেষ মুহূর্তে জানা গেল, ছাড়পত্র পাচ্ছে না ‘শনিবার বিকেল’ ছবিটি।

এছাড়া স্থগিত করা হয়েছে সেন্সর বোর্ডের পুরনো সিদ্ধান্ত। সেন্সর বোর্ডের সদস্যদের কথা মতো, ছবিটি আপাতত ব্যান করা হলো!

তবে কী কারণে ‘শনিবার বিকেল’ ছবির সেন্সর ছাড়পত্র আটকে দেওয়া হলো জানতে চাইলে বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের সাথে (সেন্সরবোর্ড) আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত আছে, তারাও ছবিটা পর্যালোচনা করছে। তাই আপাতত বাড়তি সতর্কতার জন্য এর ছাড়পত্র স্থগিত করা হয়েছে।’

‘শনিবার বিকেল’ ছবির বিষয়ে শুরু থেকেই এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জানিয়েছেন, ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। তবে কি এ কারণেই আটকে গেল ছবিটির ছাড়পত্র নাকি অন্য কোনো কারণে। এ বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গুলজার আরও বলেন, ‘যেহেতু ছবির মধ্যে হলি আর্টিজানের ইঙ্গিত আছে, তাই এটি পর্যালোচনার জন্য রাখা আছে।’

সেন্সর ছাড়পত্র আটকে যাওয়ার প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে এখনও কোনো তথ্য আসেনি। আসলে, অবশ্যই বিধি মোতাবেক আমরা পদক্ষেপ নেব এবং অফিসিয়াল ভাবে বিষয়টি তখন জানানো হবে।’

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন— ইরেশ যাকের, ভারতের পরমব্রত, ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানিসহ আরও অনেকে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ-ভারত-জার্মান। জানা গেছে, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক