মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনাকে রক্ষা করা ১৪ দলের দায়িত্ব’

news-image

নিউজ ডেস্ক : এখন থেকে ১৪ দল তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমরেড অমল সেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এই মুখপাত্র জানান, দায়িত্ব তিনটি হলো- মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে চোখের মনির মতো রক্ষা, সরকার পরিচালনায় কোনো ত্রুটি-বিচ্যুতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা ও পরাজিত অশুভশক্তি কোনো চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া।

মোহাম্মদ নাসিম বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিশাল বিজয় হলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

দেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে ১৪ দল মাঠে থাকবে।

স্মরণসভার আগে কমরেড অমল সেনের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোহাম্মদ নাসিম।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক