,

কোর্টে গিয়ে বিচ্ছেদ নিলেন শ্রাবন্তী (ভিডিও)

news-image

গত বছর ১০ জুলাই ভারতের সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী বিয়ে হয়। তিন মাসের মাথায় শোনা যায় টিকছে না তার দ্বিতীয় বিয়েও। অবশেষে সেটা আনুষ্ঠানিকভাবে জানান দিলেন শ্রাবন্তী।গতকাল (১৫ জানুয়ারি) আদালতে সমঝোতা বিচ্ছেদের ফাইল পেশ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ২৪ পরগনার আলিপুর জাজেস কোর্টে মিউচুয়াল ডিভোর্স কেস ফাইল করেন শ্রাবন্তী। এ সময়  সঙ্গে এসেছিলেন তার বাবা, মা। আদালতে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণ ভিরাজও। তবে কোর্ট থেকে বেরিয়ে তারা কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

এর আগে অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল এই অভিনেত্রীর। তাদের সংসারে একটি ছেলেও রয়েছে। তার নাম ঝিনুক। আপাতত সন্তানকে নিয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকেন ‘শিকারী’ খ্যাত এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর