শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ শিল্পী আকবর হাসপাতালে ভর্তি হলেন

news-image

বিনোদন ডেস্ক : ইত্যাদির মঞ্চে গান গেয়ে রাতারাতি রিকশাচালক থেকে শিল্পী বনে যাওয়া সেই আকবর অসুস্থ। মঙ্গলবার দুপুরে রাজধানীর পিজি হাসপাতালের ডি ব্লকের মেডিসিন বিভাগের ১৩ নম্বর কেবিনে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাকে।

আকবরের স্ত্রী কানিজ ফাতিমা বলেন, ডাক্তার দেখে বলেছেন আগে আকবরের কিডনির সমস্যা বেড়েছে। রক্তশূন্যতা দেখা দিয়েছে। টিবি ভাইরাস আক্রমণ করেছে। শরীরে ক্যালসিয়াম, পটাশিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। সেজন্য কোমর থেকে দুই পা অবশ। ১২ টার মতো পরীক্ষা করা হয়েছে। আগামীকাল রিপোর্ট দেয়া হবে তখন বোঝা যাবে অসুস্থতা কতটুকু গুরুতর।

কানিজ ফাতিমা বলেন, একজন শিল্পী হিসেবে আকবরের জন্য তার আছে সহায়তা চাই। জীবনে অনেক পরিশ্রম করে আজকে সে অবস্থানে এসেছে। প্রধানমন্ত্রী যদি তার মমতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তবে আমার পরিবার অনিশ্চিত অন্ধকারের হাত থেকে রেহাই পেত।

বছরখানেক আগে কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন আকবর। দেখা দিয়েছিল ডায়াবেটিসও। তখন তার পাশে এসে দাঁড়ান এই শিল্পীর আবিষ্কারক হানিফ সংকেত। চিকিৎসায় সুস্থ হয়ে নতুন করে শুরু করেছিলেন জীবন। এক বছরের ব্যবধানে আবারও পুরনো অসুখের আক্রমণের শিকার গায়ক আকবর।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রংপুরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সংযোগে নতুন উদ্যোগ

দাবি পূরণে আন্দোলন প্রত্যাহার সিজেপির