,

হাসমির ছেলে ক্যান্সার মুক্ত হলেন

news-image

বিনোদন ডেস্ক : মাত্র তিন বছর বয়সেই কিডনির ক্যান্সারে আক্রান্ত হয়েছিল বলিউড অভিনেতা ইমরান হাশমির ছেলে। ২০১৪ সালের ঘটনা, তখন থেকেই এই জটিল রোগের চিকিৎসা চলছিল। অবশেষে পাঁচ বছর পর ছেলে ক্যান্সার মুক্ত হলো। ইমরান হাসমি নিজেই এই তথ্য জানিয়েছেন।

টুইটারে এই তথ্য জানিয়ে ইমরান বাবা-ছেলের তিনটি আদুরে ছবিও যোগ করেছেন তাতে। লিখেছেন, আজ, রোগ নির্ণয়ের পাঁচ বছর পর অয়নকে ক্যানসার থেকে মুক্ত ঘোষণা করা হলো। এ এক দীর্ঘ যাত্রা। প্রার্থনা ও শুভ কামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সঙ্গে ভালোবাসা সকল ক্যান্সার-যোদ্ধাদের প্রতি, আশা ও বিশ্বাস অটুট থাকুক। এই যুদ্ধে তোমাদেরই জয় হবে।

ছেলের ক্যান্সার-যাত্রা নিয়ে একটি বইও লিখেছেন ইমরান হাশমি। এই বইয়ে তাঁর সহ-লেখক বিলাল সিদ্দিকি। বইটির নাম ‘দ্য কিস অব লাইফ : হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যানসার’। ইমরান হাশমির ছেলের রোগমুক্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। বলিউড তারকারাও ছোট্ট অয়নকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। ৩৯ বছর বয়সী ইমরান হাশমিকে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমায় দেখা যাবে। আগামী শুক্রবার মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর