মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যফ্রন্ট এমপিদের ‘বেতন নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া জাতীয় ঐক্যফ্রন্টের ৮ সংসদ সদস্যের মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হলেও শপথ না নেওয়া পর্যন্ত তারা কোনো সরকারি সুবিধা পাবেন না। সংসদ সদস্য হিসেবে গেজেটে নাম থাকায় তাদের ‘এমপি’ হিসেবে ধরা হলেও তাদের সংসদ সদস্য পদ শপথ নেওয়ার পরই কার্যকর হবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) নিতিশ চন্দ্র সরকার বলেন, শপথ না নিলে তারা বেতন-ভাতা পাবেন না। যেদিন তারা শপথ নেবেন সেদিন থেকেই বেতন-ভাতা পাবেন।

বিএনপি ও শরিকদের ভরাডুবির এই ভোটে ধানের শীষের প্রার্থীদের মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুস সাত্তার ভূঞা জয়ী হয়েছেন।

আর মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে এবং সিলেট-২ আসনে গণফোরামের মুকাব্বির খান উদীয়মান সূর্য নিয়ে জিতেছেন।

আগামী ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসবে। অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে একাদশ সংসদের যাত্রা শুরু হবে। তার পরের ৯০ দিনের মধ্যে কেউ শপথ নিয়ে অঙ্গীকারনামায় স্বাক্ষর না করলে তার আসন শূন্য ঘোষণা করে সেখানে উপ-নির্বাচন দেওয়া হবে।

এদিকে এমপিদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫ হাজার টাকা দাঁড়িয়েছে; সঙ্গে বেড়েছে অন্যান্য ভাতাও। বেতনের বাইরে একজন সংসদ সদস্য পাঁচ হাজার টাকা ব্যয় নিয়ামক ভাতা, ৭৫০ টাকা দৈনিক ভাতা, পাঁচ লাখ টাকা স্বেচ্ছাধীন তহবিল, সাড়ে ১২ হাজার টাকা নির্বাচনী এলাকার মাসিক খরচ, মাসে ৭০ হাজার টাকা পরিবহন খরচ, ১ লাখ ২০ হাজার টাকা বার্ষিক ভ্রমণ খরচ, দেড় হাজার টাকা মাসিক লন্ড্রি ভাতা, ৬ হাজার টাকা মাসিক ক্রোকারিজ ভাতা এবং নির্বাচনী এলাকার অফিস খরচ বাবদ মাসে ১৫ হাজার টাকা করে পান। বাংলাদেশ নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক