,

ববিতার উপর ভীষণ ক্ষেপেছেন এমপি ফারুক

news-image

বিনোদন প্রতিবেদক : ববিতার উপর ভীষণ ক্ষেপেছেন নায়ক ফারুক। অনেকদিন ধরেই মনের মধ্যে ক্ষোভটা জমিয়ে রেখেছিলেন। অবশেষে আমজাদ হোসেনের স্বরণ সভায় সেটা প্রকাশ করলেন। গতকাল (১১ জানুয়ারী) শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ছিল প্রয়াত চলচ্চিত্রকার ও সাহিত্যিক আমজাদ হোসেনের স্মরণসভা।

গুণী অভিনেত্রী ববিতার একটি কথায় নাকি ভীষণ আঘাত পেয়েছেন নায়ক ফারুক। এ নিয়ে তিনি আক্ষেপ করে তিনি বলেন, ‘ববিতার মতো অভিনেত্রী কী করে এমন কথা বলতে পারেন, তা ভেবে আমি হতাশ হয়ে পড়েছি। ’

তিনি যোগ করেন,‘ গুণী নায়িকা ববিতা। সেখানে কারো কোন প্রশ্ন নেই। কিন্তু একটা পত্রিকায় দেখলাম তিনি বলেছেন, তাঁর জীবনে অভিনয় ও চরিত্রের দিক থেকে সেরা ছবি নাকি সত্যজিৎ রায়ের “অশনি সংকেত’’। এ কথাটি আমি মানতে পারলাম না। আমাকে ভীষণ আঘাত দিয়েছে।

একটি টক শোতে আমি বলেছিলাম, ববিতার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র আমজাদ হোসেন পরিচালিত “গোলাপী এখন ট্রেনে’’। সেটা আমার চলচ্চিত্রজ্ঞানই বলেছে। ছবির “একটা কিছু ক গোলাপী’’ সারাদেশে জনপ্রিয় হয়েছিল। ছবিতে থাপ্পড় খেয়ে চুপ করে থাকে গোলাপী। এই চুপ করে থাকার একটি অর্থ ছিল। সেটা হচ্ছে, নিরীহ মানুষের মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না।’’

ববিতার উদ্দেশে ফারুক সত্য বলার আহ্বান জানান, ‘ববিতা কি এসব বোঝেন না? তিনি হয়তো নিজের ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিটা দেখেননি ভালো করে। দুঃখ লাগে, যখন কেউ সত্য কথা বলতে চায় না। ববিতার কাছে আমি এটা আশা করিনি।’ বাংলাদেশ নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর