মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খোশ মেজাজে রয়েছেন বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ফোন করতেই অপর প্রান্ত থেকে প্রাণোচ্ছল হাসির শব্দ শোনা গেল। এ যেন বুকে কাঁপুনি ধরা হাসি। তাই সরাসরি জানতে চাওয়া হলো এত খুশির রহস্য কী? এবার কিছুটা থেমে বললেন, ‘অনেক ফুরফুরে মেজাজে রয়েছি। তাছাড়া সম্প্রতি ফ্যামিলি ট্যুর দিয়ে এলাম। সব মিলিয়ে মেজাজটাও খোশ রয়েছে।’ বলছিলাম হালের আলোচিত অভিনেত্রী বুবলীর সঙ্গে কথোপকথনের শুরুটা।

বেশ কিছুদিন মিডিয়ায় খুব একটা সরব নেই এ লাস্যময়ী। তাই ভক্তদেরও আগ্রহ বাড়ছে তাকে নিয়ে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, ‘কে বলল আমি সরব নেই? নিয়মিত কাজ তো করেই যাচ্ছি। হ্যাঁ, এটা সত্যি আমি অনেকটা ঘরকুনো। শুটিং সেট থেকে সোজা বাসায়, বাসা থেকে সোজা শুটিং সেটে। এ চক্রাকারেই চলছে জীবনটা। এ পরিধির গণ্ডি ভেঙেই সম্প্রতি পরিবারের সঙ্গে ঘুরে এলাম মালয়েশিয়া। খুব মজা করলাম ভাইবোনদের সঙ্গে।’

মুখের কথা শেষ না হতেই জানতে চাওয়া হলো ‘বীর’ ছবির খবর কী? কিছুটা সময় নিয়ে এবার বুবলী বলেন, ‘দেখুন এ ছবি নিয়ে নতুন করে এখন আর কিছু বলার নেই। বিভিন্ন কারণে ছবির শুটিং এখনো শুরু হতে পারেনি। শুটিং শুরু হলেই না হয় এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এদিকে, বর্তমান ব্যস্ততা নিয়ে বুবলী বলেন, ‘নির্বাচনের কারণে শুটিংয়ে কিছুটা ভাটা পড়েছিল। শিগগিরই আবার সুমন ভাইয়ের ‘একটু প্রেম দরকার’ ছবির ক্যামেরা অন হবে। এ ছাড়া আরও দু-একটি ছবির কথা চলছে।’

অন্যদিকে, সম্প্রতি মালেক আফসারী ঘোষণা দিয়েছেন তার নতুন ছবি টাইগার-এর। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বুবলীকে। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবিটির ক্যামেরা অন হবে বলে জানা গেছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক