,

হার্দিককে নিয়ে যা বললেন এষা

news-image

বিনোদন ডেস্ক : এষা গুপ্তের সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে বেশ। দুজনকে প্রায় সময়ই দেখা যেত পার্টিতে, নৈশক্লাবে। তবে করণ জোহরের চ্যাট শো’তে একের পর এক বিতর্কিত মন্তব্যের জম্ম দেওয়ায় সে সম্পর্ক এখন প্রাক্তন।

বিতর্কিত মন্তব্যের কারণে ক্রিকেট থেকে বিতাড়িত হওয়ার পর ‘কলঙ্কিত’ হার্দিককে এবার দু’কথা শুনিয়ে দিলেন অভিনেত্রী এষা গুপ্ত। হার্দিককে পরোক্ষ প্রশ্ন ঠুকে তিনি বলেন, ‘প্রথমত, মহিলাদের পুরুষদের সঙ্গে তুলনা করা উচিত নয়। আমরা প্রতিটি ক্ষেত্রেই সেরা। কারোর শুনে খারাপ লাগতেই পারে, কিন্তু পুরুষরা কেন সন্তানের জন্ম দিতে পারে না?’

প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি এষা আরও বলেন, ‘আমরা প্রত্যেক মাসের পাঁচ দিন ঋতুকালীন সমস্যায় ভুগি। তা সত্ত্বেও আমরা নাচি, অফিসে যাই, সন্তানদের যত্ন নিই। যখন কেউ একজন এত্ত সবকিছু করতে পারে, তখন সেই শ্রেষ্ঠ।’

এষা নিজের প্রাক্তনের প্রসঙ্গে বলেছেন, ‘কারোর কোনো মহিলার উদ্দেশে খারাপ কথা বলা উচিত নয়। যদি তার পরিবার এই বিষয় নিয়ে চিন্তিত না হয়, তাহলে ছেড়ে দিক। কিন্তু এটা মানবতার পক্ষে খারাপ।’

করণ জোহরের চ্যাট শোয়ের দিকেও প্রশ্ন তুলেছেন তিনি, ‘আমরাই এমন ঘটনা প্রচার করে থাকি। পরে আবার সেই জিনিস নিয়েই প্রশ্ন তুলে থাকি। আমাদের উচিত শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে প্রশ্ন করা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর