মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের দাবি অভিনেত্রী অহনাকে ‘হত্যাচেষ্টার দায় স্বীকার’

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী অহনাকে আহত করার ঘটনায় আটক ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তিতে হত্যাচেষ্টার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চালকের সহকারী রুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ স্বীকারোক্তি দেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, ট্রাকচালকের সহকারী রুমনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠালে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে ট্রাকচালক সুমন মিয়াকেও গ্রেপ্তার করা হয়।তাকে আজ আদালতে পাঠানো হবে।

গত বুধবার (৯ ডিসেম্বর) ভোররাতে পুরান ঢাকা থেকে শুটিং শেষে অহনা তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তার সঙ্গে খালাতো বোন লিজা ইয়াসমিন ছিলেন। তারা দুজন উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের সেতুর কাছে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অহনা গাড়ি থেকে নেমে ট্রাকচালককে নামতে বলেন। তখন চালক অহনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে অহনা ট্রাকচালকের পাশের দরজায় উঠে যান। ট্রাকচালক ও তার সহকারী দ্রুত ট্রাক নিয়ে পালাতে গিয়ে অহনার গাড়িকে আবারও ধাক্কা দিয়ে তাকে নিয়েই ট্রাকটি ১২ নম্বর সেক্টরের দিকে যেতে থাকে। এ সময় অহনার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাকচালক জোরে ব্রেক করলে অহনা ছিটকে রাস্তায় পড়ে আহত হন। চালক ও সহকারী ট্রাকটি সড়কের উপর রেখেই পালিয়ে যান। এই ঘটনায় অহনার খালাতো বোন লিজা ইয়াসমিন বোন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

উল্লেখ্য, এ ঘটনায় গতকাল সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রথমে ট্রাকের সহকারী রুমনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে চালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক