মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর কাপুর অশালীন প্রস্তাব দিলেন ক্যাটরিনাকে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বলিউড বলতে এখন একটাই খবর, নারীদের নিয়ে অশালীন মন্তব্যের জেরে দুই ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার বিরুদ্ধে সরব সকলে। ‘কফি উইথ করণ’-এ এসে নারীদের নিয়ে এতটাই অশালীন মন্তব্য করেছেন যে পর্বটি নেট থেকে তুলে নেওয়া হয়েছে।

হার্দিকের সঙ্গে ছিলেন কে এল রাহুলও। করণ জোহর এবং কে এল রাহুলও তার কথায় রীতিমত হাসাহাসি করেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে নানা কথা উঠে সাইবার দুনিয়ায়। এতো গেল হার্দিকের কথা, কিন্তু নারীদের সম্মান দেওয়ার ব্যাপারে পিছিয়ে রয়েছে খোদ কাপুর পরিবারও।

রণবীর কাপুর। মিডিয়ার সামনে অতিরিক্ত মার্জিত ভঙ্গিমায় কথা বলার কারণে তার ফ্যান-ফলোয়ার অনেক। কিন্তু মিডিয়ার পিছনে মানুষটা ঠিক কেমন, সেটাই প্রকাশ্যে এলো ট্যুইটারের এক ভিডিওর মাধ্যমে। ট্যুইটারে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটা বেশ পুরনো। ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাক্ষাৎকারের অফ ক্যামেরায় ক্যাটরিনা নিজের মাইক ঠিক করছেন। পেছনেই দাঁড়িয়ে ক্যাটরিনার হেল্পিং হ্যান্ড। পাশে রণবীরসহ বসেছিলেন আরও দু’জন ব্যক্তি।
হঠাৎ সকলের সামনে রণবীর বলে উঠলেন, “কী ব্যাপার। বারবার মাইক পড়ে যাচ্ছে তোমার। আমি ঠিক করে দেব?” ঠাট্টার মতো করেই এই কথাটি বলেন অভিনেতা। ক্যাটরিনা শুনে বেশ রেগেই ঘুরে তাকালেন রণবীরের দিকে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, “এই ধরণের কথা তুমি বলতে পার না৷ উচিত নয় বলা৷”

ক্যাটরিনার চোখ মুখে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা বিরক্ত হয়েছেন। রণবীরের এই ব্যবহারে মোটেই খুশি নন তাঁর ভক্তরাও। ভিডিওটির ক্যাপশনে লেখা, এই সময় রণবীর, দীপিকার সঙ্গে ডেট করতেন। তাই রণবীর-ভক্তরা তার কথায় খুশি না হলেও প্রশ্ন করেছে, এতটাই যখন রাগ হয়েছিল তাহলে রণবীরের সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন কেন ক্যাটরিনা

এদিকে, ভিডিওর কমেন্ট সেকশনে পাওয়া গিয়েছে রণবীর সিংয়ের একটি ভিডিও। যেখানে ‘কফি উইথ করণ’ অনুষ্কার সঙ্গে অশালীন ঠাট্টা করছেন রণবীর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক