অবিলম্বে পুনঃনির্বাচন দাবি গণফোরামের

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সংকট কাটানোর জন্য অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করেছে গণফোরাম। এই লক্ষ্যে সরকারকে সংলাপের উদ্যোগ গ্রহণের দাবিও জানিয়েছে দলটি।

আজ শনিবার সকালে আরামবাগের গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এসব দাবি জানান দলের নেতারা। এ সময় নির্বাচন আর সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে দলের সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বলা হয়, ভোটের আগের রাতে প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি এবং ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে প্রহসন করা হয়।

নির্বাচনে সীমাহীন কারচুপি হয়েছে বলেও দাবি করেন গণফোরাম নেতারা। তারা জানান, গণফোরাম, ঐক্যফ্রন্ট ও জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা