,

‘নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অভিযোগ ধোপে টিকবে না।

আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতোও কোনো বিষয় এখনো আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি। বিরোধী দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলেও তাদেরকে কিছু গরম গরম কথা বলতে হবে। এই গরম গরম কথা বিরোধী দল বলবেই।’

আগামী অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল হবে বলেও জানান দলের এ সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর