,

বিএনপির মতো বহু দল চলে গেছে, ইতিহাসে তাদের নাম নেই : শিল্পমন্ত্রী

news-image

নরসিংদী প্রতিনিধি : শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিএনপির মতো বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নাম নেই। তা ছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না। কারণ তারা জনগণের কথা ভাবে না।

শুক্রবার দুপুরে নিজ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকতা এবং তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় শেষে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে- জনগণের প্রত্যাশা পূরণ করা। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মপরিকল্পনা সাজিয়ে রেখেছি। সেই হিসাবে সব উন্নয়ন বাস্তবায়ন হবে।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম মাত্র। তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয়। শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য।

তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মতো এ রকম বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নাম নেই। তা ছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না। কারণ তারা জনগণের কথা ভাবে না। জনগণের কথা ভাবলে পেট্রল বোমা আর আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারত না, বলেন তিনি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর