শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে অভিষেকের আগেই লাখ লাখ ফলোয়ার তার!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এখনও অভিষেক ঘটেনি। এরই মধ্যে ইন্সটাগ্রামে ১০ লাখ ফলোয়ার তৈরি হয়ে গিয়েছে অনন্যা পাণ্ডের। মিষ্টি ক্যাপশনের সঙ্গে খোলামেলা পোশাকে প্রায়শই ছবি পোস্ট করেন এই তরুণী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ১০ লাখ ফলোয়ার আছে এমন তারকাদের তালিকায় নাম তুলে ফেলেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা। এই বছরের মাঝামাঝি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার অনন্যা অনুরাগীদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘লাখ লাখ চুমু, সব তোমার জন্য!!! আপনাদের সকলকে অনেক ভালোবাসা এবং আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার প্রথম ১০ লাখ। সরি, আমি সবাই ট্যাগ করতে পারলাম না।’

২০ বছর বয়সী তরুণী অনন্যাকে ইতোমধ্যেই বলিউডের সবচেয়ে স্টাইলিশ তারকা কন্যাদের মধ্যে গণনা করা হয়। বলিউডের নামকরা তারকাদের পার্টিতে বরাবরই নজর কাড়েন তিনি। ইন্সটাগ্রামে তার পোস্ট দেখা বোঝাই যায়, সেলফি পাগল তারকা তিনি। তবে নেতিবাচক মন্তব্যের জন্য কখনওই অনুরাগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন না।

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে ‘ল্যাকমে ইন্ডিয়া’র প্রচারের জন্য ভারতের সবচেয়ে তরুণ সেলিব্রিটি।