বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় কুকুরের গলায় জাতীয় পতাকা : অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা

Crime1শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কুকুরের গলায় জাতীয় পতাকা ঝুলিয়ে এলাকা প্রদক্ষিণ করার অভিযোগে কসবা থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। উপজেলার বায়েক ইউনিয়নের যুবদলের ৪ নেতাসহ অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে কসবা থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম মামলাটি দায়ের করেন।
জাতীয় পতাকা অবমাননার অপরাধের অভিযোগে উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলী গ্রামের আব্দুল বারিক ভুইয়ার পুত্র ৯নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৪৮), একই ইউনিয়নের পারভেজ ভুইয়া (২৭), মাসুম মিয়া (৩০), মনির হোসেন (৪২) সহ অজ্ঞাতনামা ১০ জন আসামী রয়েছেন। কসবা থানা মামলা নং- ৩৫, তাং-২০ ডিসেম্বর ২০১৪।
এদিকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার অবমাননা ও বি.এন.পির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে রাজাকার আখ্যায়িত করার প্রতিবাদে শনিবার (২০ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ৫ শতাধিক মুক্তিযোদ্ধা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধারা সমাবেশ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিছুল হক ভূইয়া।
বক্তব্য রাখেন: সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, এডভোকেট এ কে এম আজিজুর রহমান, এম.এইচ শাহ আলম, জহিরুল ইসলাম মিলন, সফিকুল ইসলাম (রঙ্গু), এম.জি হাক্কানী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধার ণ সম্পাদক মনির হোসেন প্রমুখ। তারা এ চরম দৃষ্ঠতার জন্য হুমায়ূন কবিরসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিনের সাথে শনিবার দুপুরে  মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন; জাতীয় পতাকা কারো ব্যক্তিগত সম্পদ নয়। জাতীয় পতাকা অবমাননা করার কারো অধিকার নাই। যুবদল ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির জাতীয় পতাকা অবমাননা করলে তাকে দল থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বায়েক ইউনিয়ন যুবদল সভাপতি তপন ভূইয়াকে আহ্বায়ক করে ১০সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় আছি।
কসবা থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান জানান, উস্কানীমুলক কার্যকলাপের অপরাধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে কসবা থানার উপ-পরিদর্শক এস.আই মোরশেদ আলম বাদী হয়ে হুমায়ুন কবিরকে প্রধান আসামী করে এ মামলা করেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।   

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা