শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল

news-image

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, এক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল পাবে ২টি আসন।’এ ছাড়া মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন এবং মে মাসের মধ্যে তা শেষ করার পরিকল্পনার কথাও জানান ইসি সচিব।