,

পুলিশের গাড়িতে আগুন দেওয়া সেই তরুণ গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া সেই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণের নাম ওয়াসীম (২৮)।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভোরের দিকে পল্লবী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ নভেম্বর পুলিশের ওই গাড়ির ওপরে উঠে লাফালাফি করার পর ওয়াসীম গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় মামলা হলে ওয়াসীম পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুপুর ৩টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ওয়াসীমকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে নেতাকর্মীরা শোডাউন করছিল। পুলিশ সড়ক থেকে নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপি কার্যালয়ের সামনে থাকা পুলিশের দু’টি গাড়ির ওপরে উঠে নেতাকর্মীদের কয়েকজন লাফালাফি করে ভাঙচুর চালায়। একপর্যায়ে ওয়াসীম নামে ওই তরুণ ম্যাচ জ্বালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই দিনের পর থেকেই পুলিশ ওয়াসীমকে খুঁজছিল। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর