মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র গেলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকায় দায়িত্ব নেয়ার ১ মাস ১০ দিনের মাথায় ওয়াশিংটনে গেলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বুধবার নিজ দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মার্কিন পররাষ্ট্র দফতরের জরুরি আলোচনা বা কনসালটেশনের জন্য নতুন বছরের শুরুর দিকে রাষ্ট্রদূতকে ডাকা হতে পারে। সেখানে আমেরিকান রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনও রয়েছে।

এছাড়া বাংলাদেশের সঙ্গে ‘রাজনৈতিক আলোচনা’র কর্মসূচিও রয়েছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আগামী ২২ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ডেভিড হ্যালের সঙ্গে তার এ বৈঠকের সূচি নির্ধারণ রয়েছে।

ঢাকায় মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হয়ে গত বছরের ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন আর্ল রবার্ট মিলার। এর আগে ১৮ নভেম্বর ঢাকায় আসেন বাংলাদেশে নবনিযুক্ত এ মার্কিন রাষ্ট্রদূত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক