শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দেশের রাষ্ট্র-সরকার প্রধানের শেখ হাসিনাকে অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক বার্তা পাঠিয়ে এ শুভেচ্ছা জানান তারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, টানা তৃতীয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহ, নিকারাগুয়ার প্রেসিডেন্ট নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। একই সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুকও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রংপুরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বিশ্ববিদ্যালয়-শিল্প-প্রবাসী সংযোগে নতুন উদ্যোগ

দাবি পূরণে আন্দোলন প্রত্যাহার সিজেপির