রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার আশীর্বাদ

news-image

বিনোদন ডেস্ক : দুই শ কোটি রুপির ঘর ছুঁই ছুঁই করছে ‘সিমবা’। সেই আনন্দ বন্ধু-বান্ধবের মাঝে ভাগ করে নিতে সোমবার রাতে আয়োজন করা হয়েছিল এক পার্টির। উপস্থিত ছিলেন অজয় দেবগণ, কাজল থেকে শুরু করে রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোনও। দীপিকাকে পেয়ে মজা করতে ছাড়েননি রণবীর সিং, রোহিত শেঠি ও করণ জোহর। তাঁরা একসারিতে দাঁড়িয়ে আশীর্বাদ চেয়েছেন ‘পদ্মাবৎ’ তারকার। দীপিকাও নিরাশ করেননি, হাত উঁচিয়ে আশীর্বাদ দিয়েছেন বলিউডের এই সময়ের দুই তারকা চলচ্চিত্র পরিচালক ও অভিনেতাকে।