মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রীদের নিয়ে ট‌ুঙ্গিপাড়া যাচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : চতুর্থবারের মতো দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নতুন মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এদিকে সকাল সাড়ে ৬টায় জাতীয় সংসদ ভবন থেকে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ম

ন্ত্রিসভার সদস্যদের নিয়ে বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকসদল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।এদিকে বাসযোগে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা ধানমন্ডি থেকে বাসে করে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে। বুধবারও আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাব বাসে করেই। আবার সেখান থেকে বাসে করেই ঢাকায় ফিরব।’সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেন।

মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যবস্থা করেছিল। তবে বুধবার টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয় ব্যবস্থা করবে।’এদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আজকে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হবে।’ দৈ.আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক