মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, যতই কৌশল করছে ততই ব্যর্থ হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি তাদের রাজনৈতিক কৌশল যতই প্রয়োগ করছে ততই ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিএনপি প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রথম কথা বলতে হয় যে, তারা একটা রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল রয়েছে। তারা এই কৌশলগুলো একে একে প্রয়োগ করছে এবং যতই প্রয়োগ করছে ততই তারা ব্যর্থ হচ্ছে একের পর এক এবং তারা জনবিচ্ছিন্ন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গতবারও তারা (বিএনপি) এই সন্ত্রাস, অগ্নি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল, সেইটায় তারা ব্যর্থ হয়েছিল এবং জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারও যদি এই ধরনের কিছু করতে চায় তারা আবারও জনবিচ্ছিন্ন হবে।’

‘তবে তারা যেহেতু একটা দল, তাদের রাজনৈতিক কৌশল থাকতে পারে সেগেুলো করবেই। কিন্তু এই দেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস-যেটাই বলুন এদেশের মানুষ এগুলো পছন্দ করে না’ বলেও জানান স্বারাষ্ট্রমন্ত্রী।

এ সময় নিরাপত্তার বিষয়ে কামাল বলেন, ‘নিরাপত্তার বিকল্প কিছু নেই। জনগণের নিরাপত্তার সাথে সাথে ব্যবসা-বাণিজ্য সবকিছুর, এ দেশের নিরাপত্তার এদেশের শান্তি শৃঙ্খলা সবই রক্ষা করতে হবে, না পারলে আমরা সেই জায়গা থেকে হারিয়ে যাব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার নিয়ে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নের জন্য আমাদের যেগুলো চলমান যেগুলো প্রজেক্ট রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের যা যা করণীয় আমরা করব।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক