,

‘স্বপ্নবাজি’তে পপি

news-image

বিনোদন প্রতিবেদক : চুক্তিবদ্ধ না হলেও নতুন একটি ছবিতে অভিনয়ে কথা প্রায় চূড়ান্ত হয়েছে চিত্রনায়িকা পপির। ছবির নাম ‘স্বপ্নবাজি’। এটি পরিচালনা করবেন পিয়াল হোসেন। আমেরিকা প্রবাসী ফ্যাশন ডিজাইনার পিয়ালের এটাই প্রথম ছবি পরিচালনা। ওখানে তিনি ব্যবসা করার পাশাপাশি সিনেমা নির্মাণের ওপর পড়াশোনাও করছেন।

বাংলাদেশের ফ্যাশন জগতের অন্দরমহলে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করা হবে বলে পরিচালক জানিয়েছেন।

পপি বলেন, আমি অভিনয়ের মানুষ। সবসময় ভালো গল্পের চরিত্রে অভিনয় করতে চেষ্টা করি। আগেই বলেছিলাম ভালো গল্পের ছবিতে অভিনয় করব। সে রকম গল্পও খুঁজছিলাম। স্বপ্নবাজি ছবির গল্পটি আমার ভালো লেগেছে। তাই রাজি হয়ে গেলাম। আশা করি দর্শকদের ভালো লাগবে এ ছবিটি।

একই ছবিতে জান্নাতুল ফেরদৌস পিয়ারও অভিনয় করার কথা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ ছবির শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। এদিকে নতুন এ ছবি ছাড়া পপি বর্তমানে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘সাহসী যোদ্ধা’ ও ‘সেইভ লাইফ’ নামে তিনটি ছবির শুটিং করছেন। ছবিগুলোর বেশিরভাগ কাজ শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর