মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত ভেবে ফেলে রাখা সেই শাহাব উদ্দিন এখন মন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মো. শাহাব উদ্দিন এমপি। মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করে সাংসদ, হুইপ হয়ে পৌঁছেছেন মন্ত্রী পর্যন্ত। তিনি আগামীকাল পূর্ণমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। মৌলভীবাজার-১ আসনের সাংসদ শাহাব উদ্দিন।

১৯৮৪ সালে প্রথম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনের পর রাজনীতির মাঠে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একটানা তিনবার ইউপি চেয়ারম্যান ছিলেন তিনি। চেয়ারম্যান থাকা অবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসেন তিনি। শত্রুরা তাকে মৃত ভেবে ফেলে যায়। সে ঘটনা নিয়ে সিলেটের নির্বাচনী জনসভায় স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।

১৯৯৬ সালের প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ এর নির্বাচনে হেরে গেলেও ২০০৮ এ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। সেই ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে এবং একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন।

ধারাবাহিক রাজনীতিক ও জনপ্রতিনিধি, সৎ এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ইউনিয়ন চেয়ারম্যানের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা মো. শাহাব উদ্দিন মন্ত্রী হচ্ছেন একাদশ জাতীয় সংসদে। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। এর আগে দশম সংসদের সরকারদলীয় হুইপের দায়িত্ব পালন করেন।

তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় বইছে আনন্দের বন্যা। শাহাব উদ্দিনের মন্ত্রী হওয়ার খবরে বড়লেখা-জুড়ী উপজেলার ১ পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস আর উল্লাস।

রোববার দুপুরে শাহাব উদ্দিন পূর্ণ মন্ত্রী হচ্ছেন এই খবরটি তার নির্বাচনী এলাকায় প্রচার হয়। প্রথমবারের মতো জেলার এই আসনে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। দক্ষিণবাজার এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এরপর পৌর শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও মিছিল করার খবর পাওয়া গেছে।

নিজের এই অর্জনকে জেলার সবার উল্লেখ করে হবু মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা চাই। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক