মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় ব্যারিস্টার নাজমুল হুদা কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : ঘুষ গ্রহণ ও দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ এ এইচ এম রুহুল ইমরান তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে সকালে নাজমুল হুদা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন।

কিন্তু শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। একই সঙ্গে অসুস্থ মর্মে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া তাকে কারাগারে ডিভিশন প্রদানেরও আদশে দিয়েছেন আদালত।

এর আগে নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ের কপিটি বিচারিক আদালতের হাতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অন্যথায় বিচারিক আদালত তার গ্রেপ্তার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।

সেই মর্মে আজ রোববার আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন নাজমুল হুদা।

প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, স্ত্রী সিগমা হুদার মালিকানাধীন সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র অ্যাকাউন্টে রোডস অ্যান্ড হাইওয়ের কন্ট্রাক্টর মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক