,

জাতীয় পার্টি যে কারণে বিরোধীদলে

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের অন্যতম জোটসঙ্গী জাতীয় পার্টির (জাপা) বিরোধী দলে আসা নিয়ে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বিরোধী দলের সহিংসতা নয়, দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাপা।’

শনিবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন জি এম কাদের।

জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘সংসদ পরিচালনায় যেন কোনো ঘাটতি না থাকে সেকথা বিবেচনা করেই জাতীয় পার্টি আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখবে।’

‘মন্ত্রী পরিষদে জাতীয় পার্টির কোনো সদস্য থাকবে না’-উল্লেখ করে জাপার এ অন্যতম শীর্ষ নেতা বলেন, ‘দেশের স্বার্থে যেকোনো সংস্কার ও সংশোধনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, স্পিকারের সাথে সময় নির্ধারণ করে তিনি দ্রুতই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।’

সংবাদ সম্মেলনে জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, সোলায়মান সামি, রেজাউল করিম, আবু নাসের বাদল, জেসমিন নুর প্রিয়াংকা, আবদুস সাত্তার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর